প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শীতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কের ৯০০ বাইসন মেরে ফেলা হবে। পার্কের বন্য প্রাণী বিভাগের প্রধান গত মঙ্গলবার বলেছেন, এখানে সাত বছরের মধ্যে এটাই হবে সর্বোচ্চ সংখ্যায় বাইসন হত্যা। এই ঘোষণার আগের দিনই পার্কের বাৎসরিক পশুহত্যা বন্ধে প্রেসিডেন্ট ওবামাকে আইনি নোটিশ দিয়েছিলেন সংরক্ষণবাদীরা। ইয়োলোস্টোনে মহিষজাতীয় বিশাল এ প্রাণীটি হত্যার কারণ হলো, শীতকালে অনেক বাইসন পার্কের সীমানা ছাড়িয়ে উন্মুক্ত তৃণভূমিতে চলে যায়। সেখানকার খামারিদের আশঙ্কা, রোগাক্রান্ত বাইসন তাদের গবাদিপশুর ক্ষতি করবে। ইয়োলোস্টোনে তিন থেকে সাড়ে তিন হাজার বাইসন রাখার পরিকল্পনা আছে। এর চেয়ে বেশি হলে মেরে ফেলা হবে। এএফপি