৯/১১-এ নিহতদের স্মরণে খাদ্য ও স্কুল ব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯/১১ হামলায় নিহতদের স্মরণ করেছে সামাজিক সংগঠন নাভা।

নানা আয়োজনে নাইন/ইলেভেন হামলায় নিহতদের স্মরণ করেছে সামাজিক সংগঠন নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশন (নাভা)। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে গত রোববার (১২ সেপ্টেম্বর) ‘৯-১১ স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল খাবার ও ফ্রি স্কুল ব্যাগ বিতরণ এবং ফ্যামিলি পার্ক ডে অ্যাকটিভিটিস ইত্যাদি। কমিউনিটি অ্যাকটিভিস্ট দিলীপ নাথের উপস্থাপনায় স্মরণ সভায় অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ড কাটস, সাবেক মেয়র প্রার্থী জন ল্যুসহ একাধিক রাজনীতিবিদ। স্মরণ সভায় ৯-১১ এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।