৯৭ বছরে ডিপ্লোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৯৭ বছর বয়সী এক মার্কিন নারীকে একটি স্কুল থেকে সম্মানসূচক ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়েছে। মার্গারেট থম বেকেমা নামের ওই নারী ১৯৩৬ সালে গ্র্যান্ড র্যাপিডস শহরের ক্যাথলিক সেন্ট্রাল হাইস্কুলে প্রাইমারিতে পড়ার সময় ক্যানসারে আক্রান্ত মায়ের দেখাশোনা করার জন্য লেখাপড়া ছাড়তে বাধ্য হন। এর ৭৯ বছর পর গত ২৯ অক্টোবর পরিবার ও বন্ধুদের সামনে তাঁকে সম্মানজনক ডিপ্লোমা দেওয়া হয়। এ সময় আনন্দে অভিভূত হয়ে কেঁদে ফেলেন থম বেকেমা।
পিটিআই