প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন ব্যবস্থায় আরও সংস্কার আনার উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার লাস ভেগাসের দেল সল হাইস্কুলে দেওয়া ভাষণে ওবামা বলেন, তিনি অভিবাসন ব্যবস্থায় স্থায়ী সংস্কার আনার স্বপ্নকে বাস্তব রূপ দেবেন এবং কখনোই হাল ছাড়বেন না। লাস ভেগাসেই দুই বছর আগে প্রথম এ পরিকল্পনা প্রকাশ করেছিলেন ওবামা। নির্বাহী ক্ষমতাবলে অভিবাসনব্যবস্থা সংস্কারের একতরফা ঘোষণা দেওয়ায় রিপাবলিকান পার্টির কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এএফপি