'অশোভন মেসেজের' জন্য ফক্স নিউজের সঞ্চালক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক বোলিং
এরিক বোলিং

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঞ্চালক এরিক বোলিংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন সহকর্মীকে ‘অশোভন মেসেজ’ পাঠানোর অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে ৬ আগস্ট জানিয়েছে বিবিসি।
এরিক বোলিং কয়েক বছর আগে বিভিন্ন সময়ে তাঁর তিন সহকর্মীকে ‘অশোভন ছবি সংবলিত ম্যাসেজ পাঠান বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগকে ‘অন্যায় ও অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন তাঁর আইনজীবী। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফক্স নিউজ।
এর আগেও রক্ষণশীল এ সংবাদমাধ্যমের বিভিন্ন কর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে একাধিক সূত্রের উল্লেখ করে হাফিংটন পোস্ট জানায়, এরিক ফক্স বিজনেস ও ফক্স নিউজের অন্তত দুজন সহকর্মীর কাছে ‘অশোভন ছবি সংবলিত মেসেজ’ পাঠিয়েছেন। এ বিষয়ে ফক্স নিউজের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করলেও তদন্ত কার্যক্রমে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন এরিকের আইনজীবী মাইকেল বাওই। তিনি রয়টার্সকে বলেন, ‘অজ্ঞাত কেউ এ অভিযোগ তুলেছে। তবে আমরা তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করব।’