'ইউরোপ যাচ্ছে বাংলা ট্যুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান
বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানার একমাত্র ট্যুর গাইড প্রতিষ্ঠান বাংলা ট্যুর একদল ভ্রমণকারী নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপ
ভ্রমণে যাচ্ছে। গ্রুপটি আগামী ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সোয়া
ছয়টায় নিউজার্সির লিবার্টি এয়ারপোর্ট থেকে পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে
রওনা দেবে।
লিসবনে অবস্থান কালে গ্রুপটি সিনট্রা ন্যাশনাল পার্ক, রোকা কেপ, কোস্টাল ফিশিং টাউন, নাজারা সহ টাগুন নদীতে ক্রুজে করে সূর্যাস্তের দৃশ্য অবলোকন করবে।
এরপর গ্রুপটি যাবে আলোর নগর খ্যাত ফ্রান্সের প্যারিসে। সেখানে ভ্রমণকারীরা আইফেল টাওয়ার, ল্যুভ মিউজিয়াম, ভার্সাইল প্যালেস, ডিজনি ল্যান্ডসহ
দ্বিতীয় মহাযুদ্ধের রণক্ষেত্র নর্মান্ডি
ডি ডে ক্যাটলফিল্ড পরিদর্শন করবেন।
গ্রুপটির তৃতীয় স্টপেজ হবে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন। সেখানে তারা কোপেনহেগেন ক্যানেল ট্যুর, রোসেনবার্গ ক্যামেল সহ দিনব্যাপী সাইট সিয়িং ট্যুরে অংশ নেবে। দ্বিতীয় দিন গ্রুপটি যাবে সীমান্ত পেরিয়ে সুইডেনের নয়নাভিরাম
শহর মালমোতে। ৮ শত বছর পুরোনো এই শহরটি ঘুরে সন্ধ্যায় গ্রুপটি ফিরে আসবে কোপেনহেগেনে।
গ্রুপটির সর্বশেষ গন্তব্যস্থল লন্ডন। সেখানে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটি, টাওয়ার অব লন্ডন, স্টোন হ্যাঞ্জ পরিদর্শনসহ টেমস নদীতে নৌ বিহার করবে এবং ডিনারে অংশ নেবে। ২৪ নভেম্বর ভ্রমণ দলটি নিউইয়র্কে ফিরে আসবে। গ্রুপটির দায়িত্বে
থাকবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।
উল্লেখ্য আমেরিকার বিভিন্ন টুরিস্ট স্পট ছাড়াও বাংলা ট্যুর, বাহামা, মেক্সিকো এবং সমগ্র ইউরোপের নিয়মিত ট্যুর অপারেট করছে।