'উড্ডয়ন শেষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ব্রিটিশ এয়ারওয়েজের আগুন ধরে যাওয়া উড়োজাহাজের পাইলট ক্রিস হেনকি বলেছেন, তিনি তাঁর ‘উড্ডয়ন শেষ’ করেছেন। গত মঙ্গলবার ম্যাকক্যারান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। ক্রিস হেনকি বলেন, আগামী শনিবার তাঁর বারবাডোসে যাওয়ার ফ্লাইট রয়েছে। মঙ্গলবার সেখান থেকে ফিরবেন। এরপর তিনি অবসরে যাচ্ছেন। তিনি বলেন, ‘এটা বলা নিরাপদ যে, আমি উড্ডয়ন শেষ করছি।’
বিবিসি