'উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ হয়তো অসম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়াকে তার পরমাণু অস্ত্র ত্যাগে রাজি করাতে যুক্তরাষ্ট্রের এত দিনের নীতি সম্ভবত একটি ব্যর্থ চেষ্টা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি যা আশা করা যায় তা হচ্ছে, দেশটির পরমাণু সক্ষমতায় একটি সীমা টানা। এ মূল্যায়ন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপারের।

গত মঙ্গলবার নিউইয়র্কে গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসে বক্তৃতায় ক্ল্যাপার বলেন, উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু পরীক্ষার পরও ওবামা সরকার যে নীতিতে অটল থেকেছে, তা বাস্তবসম্মত বলে তিনি মনে করেন না।

ক্ল্যাপার বলেন, ‘আমার মনে হয়, উত্তর কোরীয়দের পরমাণু অস্ত্র ত্যাগ করানো যাবে এ ধারণা হয়তো একটা নিষ্ফল চেষ্টা। তারা এ কাজ করবে না। কারণ এটা তাদের টিকে থাকার টিকিট।’