'উত্তরের পথে' নিয়ে পাঠকের প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো উত্তর আমেরিকা সব সময় প্রবাসীদের পাশেই আছে। এরই অংশ হিসেবে প্রবাসীদের নিয়ে নিয়মিত খবর প্রকাশের পাশাপাশি উত্তর আমেরিকাপ্রবাসীদের জন্য ‘উত্তরের পথে’ নামে একটি মাসিক পাতা চালু করা হচ্ছে। উত্তর আমেরিকাপ্রবাসীরা প্রায় সময় নানা সমস্যার মুখোমুখি হন। এই আয়োজনে এসব সমস্যা থেকে উত্তরণে প্রবাসীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হবে। আমাদের বিশ্বাস প্রবাসীরা এ থেকে উপকৃত হবেন।

টনি ডায়েস
টনি ডায়েস


টনি ডায়েস, অভিনেতা
পরামর্শটা দরকার, সেই সঙ্গে দিকনির্দেশনাও। চলার পথে কার কাছ থেকে দিক নির্দেশনা কিংবা পরামর্শ নেব কখনো কখনো বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিদেশের মাটিতে তো অবশ্যই। সবাই যেন দৌড়াচ্ছে। কথা বলারও সময় নেই। আবার অনেকে ইচ্ছে করে এড়িয়েও যায়। কেউ যখন বিদেশের মাটিতে যখন নতুন আসেন, শুরুটা শূন্য থেকেই হয়। না জানার কারণে মেধাবী হওয়া সত্ত্বেও সঠিক রাস্তা দিয়ে হাঁটা শুরু করতে পারেন না। আসলে জীবনে কোথায় যাব তা নির্ভর করে কার সঙ্গে মিশছে, কার কাছ থেকে পরামর্শ নিচ্ছে তার ওপর।
প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের পথে’ পাতায় এখন থেকে পাওয়া যাবে আমেরিকার সেই সব অজানা অনেক প্রশ্নের উত্তর। অভিনন্দন প্রথম আলোকে এই উদ্যোগের জন্য, সেই সঙ্গে শুভকামনা।

খাইরুল ইসলাম
খাইরুল ইসলাম


খাইরুল ইসলাম, অভিনেতা ও উপস্থাপক
কয়েক বছর আগে অত্যন্ত নাটকীয়ভাবে রাজুব ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ হয়। চৌকস রাজুবের নিষ্ঠা, সাহস আর দক্ষতা দেখে প্রতিদিন আপ্লুত হই। প্রথম আলো উত্তর আমেরিকায় ‘উত্তরের পথে’ শিরোনামে যে নতুন পাতা সংযোজিত হতে যাচ্ছে, রাজুবের স্পর্শে তা পাঠককে সমৃদ্ধ করবে বলে আমার প্রত্যাশা।

খাদেজা মুনতাহা
খাদেজা মুনতাহা


খাদেজা মুনতাহা, আইনজীবী
আমি জেনে খুবই আনন্দিত যে প্রথম আলো উত্তর আমেরিকা আমেরিকান বাঙালি প্রবাসীদের জন্য নতুন একটি উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি অত্যন্ত চমৎকার ও সময় উপযোগী। এই আয়োজন পথ হারাদের পথ দেখাবে। এই শুভ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। ‘উত্তরের পথে’র শুভকামনা জানিয়েছেন হফস্ট্রা ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নেওয়া তরুণ আইনজীবী খাদেজা মুনতাহা।

হৃদিতা মালিক
হৃদিতা মালিক


হৃদিতা মালিক, শিক্ষার্থী
সিটি কলেজ অব নিউইয়র্কের রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী হৃদিতা মালিক। তিনি জানান, প্রথম আলো উত্তর আমেরিকায় ‘উত্তরের পথে’ একটা সংযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। নিজেরা সংযুক্ত থাকবেন, অন্যদেরও এর সঙ্গে যুক্ত করার জন্য প্রয়াসী হবেন বলে আশাবাদের কথা জানিয়েছেন তিনি।

কুমকুম হাসান
কুমকুম হাসান


কুমকুম হাসান, অভিনেত্রী
প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের পথে’র  জন্য অনেক অনেক শুভকামনা...। নির্ভরতার এক হাত প্রসারিত হলো।

কাজী জহিরুল ইসলাম
কাজী জহিরুল ইসলাম


কাজী জহিরুল ইসলাম, কবি
সব সময় বলি উড়োজাহাজের ডানায় ভর দিলে স্বপ্নের ডানা বিস্তৃত হয়। বিস্তৃত স্বপ্নের ডানায় ভর দিয়ে উড়ে আসা মানুষের ডানা গুটিয়ে বসাটা খুব সহজ নয়। এই ভিন দেশে নানা ঝক্কি ঝামেলা মোকাবিলা করেই তাঁদের দাঁড়াতে হয়, প্রতিষ্ঠিত হতে হয়। তাদের কেউ কেউ সাফল্যের শিখরেও পৌঁছে যান, আবার অনেকেই দীর্ঘদিন এই যুদ্ধটা করেন। প্রবাসী বাঙালিদের যুদ্ধ ও সাফল্যের গল্প নিয়ে আসছে প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের পথে’। আমি এই বিভাগের সাফল্য কামনা করছি। এটি একটি কার্যকর উদ্যোগ। আমি আশা করছি এই বিভাগ নানা তথ্য দিয়ে প্রবাসীদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। প্রবাসে দাঁড়াতে গিয়ে বাঙালিরা যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয় প্রতিদিন, সেই সব গল্প খুব সহজ ভাষায় প্রকাশ করবে, যাতে অন্যরা তা থেকে শিক্ষা নিতে পারে। 

সালেম সুলেরী
সালেম সুলেরী


সালেম সুলেরী, কবি ও কথাকার
প্রবাসের পত্রিকাগুলোর মধ্যে প্রথম আলো উত্তর আমেরিকা কিছুটা স্বতন্ত্র। উত্তর আমেরিকা সংস্করণটি পাঠকপ্রিয়তা পেয়েছে। এর প্রধান কারণ বাংলায় মূল ধারার সংবাদ পরিবেশন। কমিউনিটিকে সহায়তা দিতে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রথম আলোর সব প্রয়াস আশাবাদী করে। মেক-আপ, মুদ্রণ সৌকর্যও চোখ কাড়ে। প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের পথে’র শুভলগ্নে শুভকামনা।  

মনজুর কাদের
মনজুর কাদের


মনজুর কাদের, লেখক

সাবলীল আগামীতে
হোক সোদা সোদা সুখ
জীবনের জানালায়
সোনা ঝরা রোদ আসুক
সততায় ভরপুর
ভালো লাগা ঘোর হোক
জীবনের প্রতিদিন
পাখি ডাকা ভোর হোক
‘উত্তরের পথে’র জন্য শুভকামনা।

মোহাম্মদ আলী বাবুল
মোহাম্মদ আলী বাবুল


মোহাম্মদ আলী বাবুল, কবি ও আইনজীবী

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, ‘সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হয়ো না মানব; করো যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ’।
প্রথম আলো উত্তর আমেরিকার মাসিক নতুন আয়োজন ‘উত্তরের পথে’ অবশ্যই একটি সুন্দর উদ্যোগ। প্রথম আলো ও ‘উত্তরের পথে’র জন্য অনেক শুভকামনা!

শামস চৌধুরী রুশো
শামস চৌধুরী রুশো


শামস চৌধুরী রুশো

প্রথম আলো উত্তর আমেরিকার মাসিক আয়োজন ‘উত্তরের পথে’ অবশ্যই একটি সুন্দর উদ্যোগ। এর মাধ্যমে উত্তর আমেরিকায় আগত অভিবাসীরা প্রাথমিকভাবে যেসব সমস্যার সম্মুখীন হন তা থেকে কিছুটা হলেও পরিত্রাণের উপায় খুঁজে পাবেন। সঠিক সময়ে সঠিক তথ্যের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়ে মেধার সঠিক মূল্যায়ন পাবেন। সুন্দর এ আয়োজন প্রত্যক্ষ করার প্রত্যাশায় থাকলাম। প্রথম আলো ও ‘উত্তরের পথে’র জন্য অনেক শুভকামনা।

রোমেনা লেইস
রোমেনা লেইস


রোমেনা লেইস, লেখক

২০০৯ সালে ডাইভার্সিটি ভিসা পেয়ে আমরা আমেরিকায় এসেছি। আমাদের দুজনের সরকারি চাকরি ছিল। ছেলেমেয়েরা ভালো স্কুলে যাচ্ছিল। সব ছেড়ে এসে শুরু হলো সংগ্রাম। মাইনাস থেকে আবার শুরু। প্রথম আলো যদি নবাগতদের আলো দেখিয়ে চলতে সহায়তা করে তাহলে খুবই ভালো হয়। এখানে পদে পদে ভুয়া স্কুল কলেজ ছড়িয়ে আছে। যার পাল্লায় আমার পরিচিত অনেকেই পড়েছেন। আমিও যথাযথ সহায়তা করব। প্রথম আলোর ‘উত্তরের পথে’র জন্য রইল অনেক শুভকামনা

বাবনা কারীম
বাবনা কারীম


বাবনা কারীম, প্রকৌশলী ও সংগীত শিল্পী

নতুন অভিবাসীদের সহায়তা করার জন্য এমন একটি চিন্তাশীল, সময়োচিত যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের পথে’র জন্য শুভকামনা সেই সঙ্গে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

জাকিয়া ফাহিম
জাকিয়া ফাহিম


জাকিয়া ফাহিম
প্রথম আলো উত্তর আমেরিকার নতুন আয়োজন ‘উত্তরের পথে’। বাঙালিরা এ দেশে এসে যারা দিশেহারা তাদেরই পথ প্রদর্শক এই ‘উত্তরের পথে’র জন্য শুভকামনা। 

পথ হারাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাক সঠিক পথে। ‘উত্তরের পথে’র সাফল্য কামনা করি।