'একবার নয়, দুবার ভোট দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন, হিলারি ক্লিনটনের সমর্থকেরা ভোট কারচুপির মাধ্যমে তাঁকে পরাস্ত করতে বদ্ধপরিকর। সে সমস্যার সমাধানে ট্রাম্প নিজের সমর্থকদের একবারের বেশি ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার কলোরাডোর গ্রিলিতে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প তাঁর সমর্থকদের প্রথমে ডাক মারফত ও পরে নিজে ভোটকেন্দ্রে গিয়ে দ্বিতীয়বার ভোট দেওয়ার পরামর্শ দেন। কলোরাডোতে এই দুভাবেই ভোট দেওয়া যায়। তবে এর যেকোনো একটি পথ অনুসরণ করতে হবে। কোনো ভোটার যদি দুভাবেই ভোট দেন, সেটা বেআইনি হবে। ডাক মারফত পাঠানো ভোট বেহাত হতে পারে, সে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, নিজে দ্বিতীয়বার ভোট দিলে প্রত্যেকের ভোট সঠিকভাবে গণনা করা হবে।