'এটা পারিবারিক ব্যবসা নয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট যেভাবে পারিবারিক ব্যবসা চালাতেন, সেভাবে যেন হোয়াইট হাউস চালানোর চেষ্টা না করেন তাঁকে সেই পরামর্শই দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। গত শুক্রবার নেওয়া সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচারিত হয়েছে।
আর নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে ওবামা বলেন, ‘হ্যাকিংয়ের ঘটনা যে এত ব্যাপক পরিসরে হতে পারে এবং তার তাৎপর্য যে এমন ব্যাপক হবে, তা তিনি যথাযথভাবে বুঝে উঠতে পারেননি।’