প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এপ্রিল মাসের প্রথম দিনে গতকাল শনিবার ‘এপ্রিল ফুল’ কেন্দ্র করে নানা ‘ভুয়া সংবাদ’ ছেপেছে ব্রিটিশ পত্রিকাগুলো। এর মধ্যে ডেইলি মেইলের সংবাদ হয়তো সবচেয়ে নজর কাড়ে ব্রিটিশদের। ট্যাবলয়েডটি খবর ছাপে, প্রিন্স হ্যারি ও তাঁর প্রেমিকা মেগান মার্কল লাস ভেগাসে গোপনে বিয়ে করেছেন। প্রচারের বিড়ম্বনা এড়াতে নাকি মাত্র ৩০০ ডলারের প্যাকেজে বিয়ে সারেন তঁারা। গার্ডিয়ান এক ‘ভুয়া’ খবরে বলে, সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন নিজের নামে পোশাকের ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন। স্কটল্যান্ডে মেরুভালুক দেখা যাওয়ার খবর দেয় টেলিগ্রাফ। খবরে বলা হয়, আর্কটিক অঞ্চলে বরফখণ্ড বিচ্ছিন্ন হয়ে প্রাণীটিকে নতুন ঠিকানায় ভাসিয়ে নিয়ে আসে।
ইভনিং স্ট্যান্ডার্ড