প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ‘ঐতিহাসিক বৈঠক’ করেছেন ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নগুয়েন ফু ত্রং। গত মঙ্গলবার হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। ২০ বছর আগে দেশ দুটি সম্পর্ক স্বাভাবিক করার পর এটাই এ ধরনের প্রথম বৈঠক। বৈঠকের পর ওবামা বলেন, ‘রাজনৈতিক দর্শনে ভিন্নতা থাকলেও আমরা জনগণের স্বার্থে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা বৃদ্ধি করছি।’ অপরদিকে আলোচনাকে ‘আন্তরিক, গঠনমূলক, ইতিবাচক ও অকপট’ বর্ণনা করে নগুয়েন ত্রং বলেন, ‘সাবেক শত্রুকে বন্ধু ও অংশীদারে পরিণত করেছি।’ বিশ্লেষকেরা বলছেন, চীনের ক্রম অগ্রগতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। বিবিসি