'ওপিওইড' আসক্তদের চিকিৎসার সুযোগ পর্যাপ্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপিওইড আসক্ত হয়ে মারা যাওয়া একজনের সমাধির পাশে স্বজন
ওপিওইড আসক্ত হয়ে মারা যাওয়া একজনের সমাধির পাশে স্বজন

নিউইয়র্ক নগরী থেকে বিচ্ছিন্ন স্ট্যাটন আইল্যান্ডে অতিমাত্রায় ‘ওপিওইড’ বা মাদক ব্যবহারকারী তথা আসক্তদের রোগ নিরাময়ে পর্যাপ্ত সুযোগের অভাব রয়েছে। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এ সমস্যার কথা উঠে এসেছে। এতে বলা হয়েছে, স্ট্যাটন আইল্যান্ডে ‘ওপিওইড’ সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, যা জাতিগত পরিচয়, বয়স ও আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত করছে।

২০ সেপ্টেম্বর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত গবেষণায় দেখা যায়, স্ট্যাটন আইল্যান্ডে অতিমাত্রায় (ওভারডোজ) ‘ওপিওইড’ আসক্তদের সংখ্যা বেশি হলেও চিকিৎসার সুযোগ সে হারে নেই। দ্বীপটির ১০৩০৬ জিপকোডের অধীন এলাকার প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ‘ওপিওইড’ আসক্তদের হার সর্বোচ্চ।
কিন্তু হাসপাতাল বা ক্লিনিকের বহির্বিভাগে এবং আন্তবিভাগে ‘ওপিওইড’ আসক্তরা চিকিৎসার জন্য এলে কম সেবা পেয়ে থাকেন। পুরো দ্বীপে মাত্র দুটি মেথাডোন প্রদানকারী প্রতিষ্ঠান এবং তিনটি আন্তবিভাগ (যাঁরা চিকিৎসার জন্য ভর্তি হন) ক্লিনিক রয়েছে। সব কয়টি প্রতিষ্ঠানই সাধারণত রোগীতে ভর্তি থাকে।
‘সামিট বেহেভির‌্যাল হেলথ’-এর নির্বাহী পরিচালক প্যার্ট্রিকা এলেন এ গবেষণার সঙ্গে জড়িত ছিলেন না, তবে বেশ অভিজ্ঞতা রাখেন। তিনি বলেন, চিকিৎসার সুযোগ খুবই দুষ্প্রাপ্য। তিনি আরও বলেন, বিদ্যমান চিকিৎসা-সুযোগ ক্রমবর্ধমান ‘ওপিওইড’ আসক্তদের ভিড় সামলাতে পারছে না। তিনি বলেন, আসক্তদের ২০ শতাংশ নেশার অপব্যবহারজনিত জটিলতার চিকিৎসা পান। আর আফিমজাতীয় নেশার কারণে সৃষ্ট জটিলতার চিকিৎসা মাত্র ১০ শতাংশ রোগী পেয়ে থাকে। অনেক রোগীই রোগ নিরাময় তথা চিকিৎসাগত নিরাপত্তার আওতার বাইরে থেকে যায়।
এ গবেষণা সাক্ষাৎকার নেওয়া রোগীরা জানান, চিকিৎসা-পরবর্তী সেবার সুযোগ আরও উন্নত হওয়া দরকার।