প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওবামাকেয়ার’ নামে পরিচিতি পাওয়া স্বাস্থ্যনীতি বারাক ওবামার শাসনামলের অন্যতম অর্জন। কিন্তু ক্ষমতায় আসার আগ থেকেই এ নিয়ে চোখ রাঙানি ছিল ডোনাল্ড ট্রাম্পের। কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউসে গিয়ে ওবামার নীতিকে ভেস্তে দিতে পারেন ট্রাম্প। এই নিয়ে উদ্বিগ্ন ওবামা তাঁর দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ করেছেন কংগ্রেসে নিয়ে ভোটাভুটির সময় তাঁরা যেন ওবামাকেয়ার অব্যাহত রাখার জন্য লড়াই করেন। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান আইনপ্রণেতারা। ওবামা ক্ষমতা ছাড়ার পর তাঁরা ওবামাকেয়ার কাটাছেঁড়া করে যাচ্ছেতাই অবস্থা করে ফেলতে পারেন। তাই ক্ষমতা ছাড়ার আগেই নিজ দলীয় আইনপ্রণেতাদের নিয়ে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত বুধবার দুই ঘণ্টার বৈঠকে ওবামা অনুরোধ করেন, শেষ পর্যন্ত আইনটি রক্ষায় লড়াই করে যেতে হবে।