'কুইন্স সাউথ এশিয়ান কমিউনিটি লিডার' পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রক্লেমেশন ও সাইটেশন ‘অ্যাওয়ার্ড’ হাতে পুরস্কারপ্রাপ্ত কয়েকজন
প্রক্লেমেশন ও সাইটেশন ‘অ্যাওয়ার্ড’ হাতে পুরস্কারপ্রাপ্ত কয়েকজন

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে ‘কুইন্স সাউথ এশিয়ান কমিউনিটি লিডার’ পুরস্কার দেওয়া হয়েছে।
গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের হিমালয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশি কমিউনিটি নেতা আবদুর রহীম হাওলাদার ও জয় চৌধুরীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্ক সিটি ও স্টেটের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রক্লেমেশন ও সাইটেশন ‘অ্যাওয়ার্ড’ তুলে দেন।
প্রক্লেমেশন অ্যাওয়ার্ড পওয়া উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বাংলাদেশ সোসাইটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহীম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন, আমজাদ হোসেন সেলিম প্রমুখ।
সাইটেশন অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, জেবিবিএ নিউইয়র্কের সভাপতি শাহ নেওয়াজ, জ্যেষ্ঠ সহসভাপতি মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সাপ্তাহিক বর্তমান বাংলার সম্পাদক বেলাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য ফারহানা চৌধুরী ও সারোয়ার খান বাবু, মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মিঠু হামিদ ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী (আমান), বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, আবদুস সালাম ভূঁইয়া ও এস আর লিংকন, বিশিষ্ট লেখক ও কবি বিদিতা রহমান প্রমুখ।
জয় চৌধুরীর সঞ্চালনায় নিউইয়র্ক স্টেট সিনেটর রনে জে প্রসাদ ও লিরও কমরি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওপ্রিন, সিটি কাউন্সিলম্যান কন্সট্যান্টিনিডিস, পাওল ভেলন ও পিটার কু, গভর্নরের প্রতিনিধি হার্স পারেক, অ্যাটর্নি সোমা সাঈদ, ডেমোক্রেটিক নেতা মিলন রহমান ও দিলীপ নাথ, সাউথ এশিয়ান নেতা মালানি শাহ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও নেপাল, ভুটান, ভারত ও পাকিস্তানের কমিউনিটিসহ সাউথ এশিয়ান অ্যাথনিক কমিউনিটির অন্যান্য নেতাকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে এশিয়ান কমিউনিটির বিপুলসংখ্যক অভিবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কমিউনিটি তথা এশিয়ান কমিউনিটির মূলধারার সঙ্গে সেতুবন্ধনে ব্যতিক্রমী এই উদ্যোগকে আয়োজকেরা কমিউনিটির আরও গভীর সম্পর্ক উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প আমেরিকার মূল্যবোধকে পেছনে নিয়ে যাচ্ছে। অথচ আজকের এই আমেরিকার মূলে রয়েছে অভিবাসীদের ত্যাগ আর অবদান।
বক্তারা বলেন, নিউইয়র্কে এশিয়ান কমিউনিটির সংখ্যা দিনে দিনে বাড়ছে বলেই মূলধারায় এশিয়ানদের গুরুত্ব বাড়ছে। কোনো কোনো বক্তা
সিটি প্রশাসনসহ মূলধারায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা অভিবাসীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করারও অঙ্গীকার করেন।