প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু আলা আল-আফারি নিহত হয়েছে বলে ইরাকি সরকারের দাবিকে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আবু আলা আল-আফারি নিহত হয়েছেন। উত্তর ইরাকের তাল আফার এলাকায় সঙ্গীদের নিয়ে একটি মসজিদে সভা করার সময় বিমান হামলায় আফারি ও তাঁর কয়েকজন সঙ্গী নিহত হন। তবে জোট বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময় বিমান হামলা হয়েছে ঠিকই, তবে আফারি নিহত হয়েছেন—তাদের কাছে এমন নিশ্চিত তথ্য নেই।