'গণনজরদারি প্রত্যাখ্যান করছে বিশ্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আড়ি পাতাবিষয়ক আইন প্রণয়নের বিষয়টিকে নাগরিক অধিকারের জন্য ঐতিহাসিক বিজয় বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রে নতুন আইন প্রণয়নের মধ্য দিয়ে জনগণের টেলিফোনের তথ্য সংগ্রহের সরকারি তৎপরতার অবসান ঘটছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার স্নোডেনের মতামত নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
স্নোডেন তাঁর লেখায় উল্লেখ করেন, এ ধরনের সরকারি নজরদারির ব্যাপারে মানুষের সচেতনতায় বড় ধরনের পরিবর্তন ঘটেছে। স্নোডেন বলেন, প্যাট্রিয়ট অ্যাক্টের মাধ্যমে ব্যক্তিগত টেলিফোনে নজরদারি বন্ধ করার মাধ্যমে প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষায় ঐতিহাসিক বিজয় হয়েছে।