'গল্প বাড়ি নিউইয়র্ক' বইয়ের লেখিকা রত্নাকে সংবর্ধনা

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় ৪ মে ‘গল্প বাড়ি নিউইয়র্ক’ বইয়ের রচয়িতা রত্না বাড়ৈকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে গ্লোবাল বাংলা মিশন ও ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক।
রেভা. জোশেফ ডি. বিশ্বাসের পরিচালনায় ও প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেএলবির চেয়ারম্যান ক্যালভিন মন্ডল সবার উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
লেখিকা রত্না বাড়ৈর সঙ্গে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭-এ প্রাইমারিতে ডেমোক্রেটিক দল থেকে পদপ্রার্থী মেরী জোবেয়দা, আমেরিকা ওমেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট হোসনে আরা, ফাদার স্ট্যানলি আদি গোমেজ, গ্লোবাল বাংলা মিশনের পরিচালক রেভা. জোশেফ ডি. বিশ্বাস, ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর চেয়ারম্যান ক্যালভিন মন্ডল, বিশিষ্ট লেখিকা ও পাক্ষিক ‘নারী’ পত্রিকার সম্পাদিকা পপি চৌধুরী, প্রবাসী বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ইন্ক-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্যাট্রিক গমেজ। অনুষ্ঠানে লেখিকা রত্না বাড়ৈকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
আরও উপস্থিত ছিলেন রেভা. জেমস্ রয়, রেভা. ম্যাথিও হালদার, পাস্টার জেমস্ সমীরণ বৈরাগী, রেভা. লিটন অধিকারী, মানিক ফলিয়া প্রমুখ। অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে রত্না বাড়ৈয়ের উদ্যোগকে স্বাগত জানান, উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে লেখালেখির ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।