'জন্ম ঝড়ের বাংলাদেশ' বই নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন ষড়যন্ত্র এবং ১৫ আগস্টের কালরাত্রির ঘটনাবলি নিয়ে মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর লেখা জন্ম ঝড়ের বাংলাদেশ বইয়ের ওপর ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 

আয়োজনে থাকছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপটার। আলোচনায় সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ফাহিম রেজা নুর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।