'ট্রাম্পের জয়ে ফেসবুকের হাত নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্পের উত্থানের পেছনে ফেসবুকের হাত ছিল, এমন ধারণাকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ট্রাম্পের জয়ের পেছনে ফেসবুকে প্রকাশিত ভুয়া খবর ভূমিকা রেখেছিল, এই অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এর জবাব দিলেন জাকারবার্গ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তিবিষয়ক ‘টেকোনমি’ শীর্ষক সম্মেলনে জাকারবার্গ বলেন, ডোনাল্ড ট্রাম্পের উত্থানের জন্য ফেসবুকের দিকে ইঙ্গিত করা যাবে না। তিনি বলেন, ‘ফেসবুকে ভুয়া খবর মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেছে, এটা আজগুবি ধারণা। যদি আপনি এটা মনে করেন, তবে ট্রাম্পের সমর্থকেরা নির্বাচনের মাধ্যমে যে বার্তা দিয়েছেন, তা অনুধাবনে আপনি ব্যর্থ।’
অবশ্য কিছু পরিসংখ্যান বলছে, নির্বাচন-সংক্রান্ত ভুয়া সংবাদ ও গুজব ফেসবুকে খুব দ্রুত শেয়ার হয়েছে। কিন্তু গুজব খণ্ডন করে করা সত্য সংবাদগুলো অতটা দ্রুত ছড়িয়ে পড়েনি ফেসবুকে।