'ড্রোন কর্মসূচি অস্বচ্ছ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিতর্কিত চালকবিহীন বিমান বা ড্রোন কর্মসূচি স্বচ্ছ নয়। এ-সংক্রান্ত কোনো নীতি তৈরি করতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। স্টিমসন সেন্টার নামে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান তাদের এক গবেষণায় এ কথা উল্লেখ করেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, কখন এবং কী কারণে ড্রোন হামলা চালানো হয়, সে বিষয়টি ব্যাখ্যা করতে মার্কিন সরকার প্রায় কোনো চেষ্টাই নেয়নি। গবেষণার প্রধান গবেষক রিচেল স্টোল বলেন, ‘ড্রোন কর্মসূচির যৌক্তিকতা বা এর আইনি ভিত্তির বিষয়গুলো যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের নাগালের বাইরে।’ ২০১৪ সালেও এই প্রতিষ্ঠান ড্রোন কর্মসূচি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছিল। পরিস্থিতির কোনো উন্নতিই হয়নি বলে গবেষণায় উল্লেখ করা হয়।
এএফপি