'দেশের প্রকৃত ইতিহাস প্রবাসের নতুন প্রজন্মকে জানাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

যে দেশে বাপ-দাদার ভিটা, সে দেশের প্রকৃত ইতিহাস প্রবাসের নতুন প্রজন্মকে জানাতে হবে। গর্বের সঙ্গে বলতে হবে, বাঙালি মানে বীরের জাতি। জাতিসংঘের বাংলাদেশ মিশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।

আলোচনা সভার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পড়ে শোনানো হয়।

সভাপতির বক্তব্যে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে ধারণ করতে হবে জাতির পিতার আদর্শ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম বলেন, মার্চ মাস বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মমাস। এ কারণে এবং শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অগাধ ভালোবাসার স্বীকৃতিস্বরূপ তাঁর জন্মদিনটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু দিবস বলে ঘোষণা করেছেন।

আলোচনা সভা শেষে ব্যান্ড দল ‘মাটি’, ম্যানহাটন বাংলা স্কুল, বহ্নিশিখা সংগীত নিকেতনের শিশুশিল্পীসহ স্থানীয় কমিউনিটি, বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।