'নানা বর্ণে নানা ছন্দে' রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ৫ মে সন্ধ্যায় আটলান্টা সংগীত বিদ্যালয় ১৫৭তম রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন করে। শহরের নরক্রসের ৪৬৫১ ব্রিট রোডে অবস্থিত লাকি শোলস পার্ক কমিউনিটি রিক্রিয়েশন সেন্টারে ‘নানা বর্ণে নানা ছন্দে’ শিরোনামের এই অনুষ্ঠানে আটলান্টা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ শিল্পীরা রবীন্দ্রনাথের গান ও নৃত্য পরিবেশন করেন।
আটলান্টা সংগীত বিদ্যালয়ের পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অশোক সরকার, রোকসানা হক, তাহমিদ রহমান, কাজরী মিত্র, সুভদ্র গুপ্ত, অনিন্দ্য আহসান, মাধুরিয়া রুদ্র, ফারাহ মোয়াজ্জেম চৌধুরী, ডিমপল মজুমদার, রুবিনা শম্পা, অপরাজিতা গুহ, চন্দ্রিমা ভট্টাচার্য ও চন্দ্রশেখর দত্ত। এ ছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দমরন্তী রুদ্র, পিয়ালী বিশ্বাস, অনন্যা দাশ, স্নেহা ঘোষ, পম্পি দাশ ও মেঘা।
অনুষ্ঠানের গ্রন্থনা ও ধারা বর্ণনায় ছিলেন চৈতালী দে ও অশোক সরকার। এ ছাড়া সমগ্র যন্ত্র সংগীতে সহযোগিতা করেন সুমন রুদ্র, সুরজিত বন্দ্যোপাধ্যায়, এম এইচ আকমল ও মুহি সুমন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করে গোপিকা দাশ, অনন্যা দাশ, শিল্পী রুদ্র, আরশী পালিত, ঐশী বিশ্বাস, গৌরাঙ্গ দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারাহ মোয়াজ্জেম চৌধুরী। তাঁর প্রাণবন্ত সঞ্চালনা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।
অনুষ্ঠানের নান্দনিক মঞ্চসজ্জায় ছিলেন রিজোয়ান হৃদয় ও সোহেল আহমেদ। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন চিকিৎসক আজিজুল হক, সহযোগিতায় মারুফ মাহবুব।
বিপুল সংখ্যক রবীন্দ্রপ্রেমী এ অনুষ্ঠান উপভোগ করেন।