'নো-ভিসা রিকোয়ার্ড' এবার অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কনস্যুলেটের ‘নো ভিসা রিকোয়ার্ড’ নামের সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। ২৩ এপ্রিল থেকে নিউইয়র্ক কনস্যুলেটের এনভিআর বা ভিসা ছাড়াই বাংলাদেশে যাওয়ার জন্য অনলাইনে (www.visa.gov.bd) আবেদন করা যাবে।
আবেদনকারীদের মনে রাখতে হবে, এনভিআর আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি করে সংযুক্ত করার বাধ্যবাধকতা সারতে হবে। অনলাইনে আবেদন করলে, আবেদনের ৪ দিনের (কর্মদিবস) মধ্যেই নো ভিসা রিকোয়ার্ড সংবলিত পাসপোর্ট সরবরাহ করা হবে।—বিজ্ঞপ্তি।