'প্রথম কেনসিংটন মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপদাহের কারণে বাতিল হওয়ার পর অবশেষে গত ৪ আগস্ট ব্রুকলিনে বসছে ‘প্রথম কেনসিংটন মেলা’। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে এ মেলা চলবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলাটি গত ২২ জুলাই হওয়ার কথা ছিল। আয়োজন করেছে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ (এসএসিসি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)। ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত কেনসিংটনে এ ধরনের মেলা নতুন না হলেও, বিপা ও এসএসিসির আয়োজনে এমন মেলা এই প্রথম।