'প্রবাস মেলা'র উপদেষ্টা ও সম্পাদকের মায়ের মৃত্যুতে সিবির শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাস মেলা পত্রিকার প্রধান উপদেষ্টা মামুন ইমতিয়াজ ও সম্পাদক শরীফ মোহাম্মদ রাশেদের মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কানেক্ট বাংলাদেশ (সিবি)।
রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কুষ্টিয়ার শিক্ষাবিদ প্রয়াত আতাহার হুসাইনের স্ত্রী মমতাজ বেগম মৃত্যুকালে চার ছেলে, চার মেয়েসহ, নাতি-নাতনি রেখে গেছেন।
কানেক্ট বাংলাদেশের পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদ সমন্বিতভাবে প্রবাস মেলার উপদেষ্টা ও সম্পাদকের মাতৃবিয়োগে গভীরভাবে শোকাহত। কানেক্ট বাংলাদেশ মরহুমা মমতাজ বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার পবিত্র রুহের মাগফিরাত কামনা করেছে।