'বাংলাদেশ নাইট'উদ্যাপনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোতে প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউনের সঙ্গে বিসিসিবির নেতাদের বৈঠক
টরন্টোতে প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউনের সঙ্গে বিসিসিবির নেতাদের বৈঠক

কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ‘বাংলাদেশ নাইট’ উদ্যাপনের প্রস্তাব দিয়েছেন অন্টারিওর অফিশিয়াল বিরোধী দল প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন। সম্প্রতি টরন্টোর কুইন্স পার্কে অবস্থিত পার্লামেন্ট ভবনে ‘বিসিসিবি’ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় প্যাট্রিক ব্রাউন এ প্রস্তাব দেন।
ব্রাউন প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশে বলেন, ‘এই পার্লামেন্ট আপনাদের জন্য। এটা আপনাদের গণতন্ত্র। আপনাদের জন্য এর দরজা সব সময় খোলা। সব মানুষ এখানে আসবেন, অংশ নেবেন।’ এ সময় দলটির ডেপুটি লিডার সিলভিয়া জোনসও তাঁর সঙ্গে ছিলেন।
প্যাট্রিকের সঙ্গে দেখা করতে আসা দলটির নেতৃত্ব দেন বিসিসিবির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রিমন মাহমুদ। ‘বিসিসিবি’র কার্যক্রম সম্পর্কে তিনি প্যাট্রিককে ধারণা দেন। এ ছাড়া ‘বিসিসিবি ওমেন’ এর প্রধান মাশহুদা ইসলাম কানাডায় বসবাসরত বাংলাদেশি নারীদের নিয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন।