'বাংলাদেশি প্রজন্মকে আমেরিকার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে'
প্রবাসের বাংলাদেশি নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে আমেরিকার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আর যেসব কমিউনিটি অ্যাকটিভিস্ট আমেরিকার মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হতে চান তাঁদেরই এই গুরুদায়িত্ব নিতে হবে। গত ১২ এপ্রিল বুধবার নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসের মজা রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলাবাসী আয়োজিত এক মতিবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার এহসানুল হকের সৌজন্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার হোসাইন চৌধুরী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন রাজনগর উপজেলা উন্নয়ন সমিতি সদস্যসচিব মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলায়মান ভূঁইয়া, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, সৈয়দ সিদ্দিকুল হাসান, আবদুল মুসাব্বির, লুৎফর রহমান হেলাল, নজরুল হক, সোহান আহমেদ টুটুল, হোসেন তজম্মুল, হাজী ফজল মিয়া, সমেজ আহমেদ ও আবদুর রহিম প্রমুখ।
সভায় ব্যারিস্টার এহসানুল বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশিদের আরও বেশি করে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি সকলকে নিজ নিজ এলাকায় সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা দেওয়া আহ্বান জানান।