প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন বলেছেন, তাঁর বিশ্বাস তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি ‘চক্রান্ত’। তাঁর বাবা প্রায়ই ইঙ্গিত দিতেন, তাঁর পেছনে অনেক শত্রু। তিনি এও বলতেন, ‘ওরা একদিন আমাকে মেরে ফেলবে।’ ২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মাইকেল জ্যাকসনের। পরে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে তাঁর চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়। বিবিসি