'ব্লু মুন'-এর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতি বিরল হীরা ‘ব্লু মুন’
অতি বিরল হীরা ‘ব্লু মুন’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত শুক্রবার অতি বিরল হীরা ‘ব্লু মুন’-এর প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্বের বিরলতম হীরকখণ্ডের এটি একটি। ১২ ক্যারেটের এ হীরা গাঢ় নীল রঙের ও খুব উজ্জ্বল আভা ছড়ায়। দক্ষিণ আফ্রিকার একটি খনিতে এটি পাওয়া গিয়েছিল। ব্লু মুনের মালিক কোরা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সুজেট গোমেজ বলেন, ‘নীল হীরা খুব একটা পাওয়া যায় না, ব্লু মুনও তাই।’ খনিতে পাওয়া এবড়োখেবড়ো হীরকখণ্ড থেকে ব্লু মুনকে কেটে পালিশ করতে সময় লাগে ছয় মাস। দুই কোটি ৬০ লাখ ডলার দিয়ে হীরাটি কিনেছিল কোরা ইন্টারন্যাশনাল।
এএফপি