প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত মঙ্গলবার বলেছে, পাকিস্তানের কাছে তাদের এফ-১৬ জঙ্গি বিমান বিক্রির বিষয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া ঠিক নয়। কারণ, এমন চুক্তির ক্ষেত্রে ‘সব সময়ই’ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়। পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্র আটটি লকহিড মার্টিন এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করতে চায়। ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্ককে ‘পৃথক দুটি সম্পর্ক’ হিসেবে দেখে থাকে ওয়াশিংটন। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে যুদ্ধবিমানগুলো পাকিস্তানের দরকার। ডন