'ভুল চিকিৎসায়' যুক্তরাষ্ট্রে প্রতিদিন মারা যায় ৭০০
‘ভুল’ চিকিৎসার কারণে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৭০০ জনের মৃত্যু ঘটে। হাসপাতালের ভুল, ভুল ওষুধ খাওয়া ও ডাক্তার-নার্সের ভুলের কারণে বছরে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু ঘটে উন্নত এ দেশটিতে। যুক্তরাষ্ট্রে প্রতিবছর মারা যাওয়া মোট মানুষের মধ্যে সাড়ে ৯ শতাংশের মৃত্যু হয় ‘ভুল’ চিকিৎসার কারণে।
ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ গত মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির সার্জারি বিভাগের অধ্যাপক মার্টিন ম্যাকারি পরিচালিত এ গবেষণা প্রতিবেদনে ভুল চিকিৎসার সব বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসারত অবস্থায় রোগীকে ভুল ওষুধ খাওয়ানো ভুল চিকিৎসা, অবহেলা, পদ্ধতিগত ত্রুটিসহ চিকিৎসার সময়ে বিভিন্ন বিভাগের সমন্বয়-বিভ্রাটকে চিহ্নিত করা হয়েছে। গবেষণাপত্রে দেখানো হয়েছে, অসুখে নয়, রোগী মারা যাচ্ছে প্রত্যাশিত সেবাগ্রহণের ত্রুটির কারণে।