'ভূপাতিত করার সুযোগ ছিল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের খুব কাছ দিয়ে গত মঙ্গলবার উড়ে যাওয়া রুশ যুদ্ধবিমানটি মার্কিন বাহিনী চাইলে ভূপাতিত করতে পারত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাল্টিক সাগরে ওই ঘটনা ঘটে।
রাশিয়া বলেছে, তাদের যুদ্ধবিমানের ওই উড্ডয়ন বেপরোয়া বা উসকানিমূলক ছিল না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার মায়ামিতে সিএনএনকে বলেন, ‘আমরা এ ধরনের আচরণের নিন্দা জানাই। এটা ছিল বেপরোয়া ও উসকানিমূলক এবং বিপজ্জনক।
এএফপি