'মন্দ চুক্তি'কে সম্মান দেখাবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরের বিভিন্ন আটক কেন্দ্রে থাকা নির্দিষ্ট সংখ্যক আশ্রয়প্রার্থী গ্রহণ করা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তিকে সম্মান দেখানো হবে বলে গতকাল শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পূর্বসূরি বারাক ওবামার প্রশাসনের করা এ চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ‘নির্বোধ’ চুক্তি আখ্যায়িত করেছিলেন। অস্ট্রেলিয়া সফরে থাকা পেন্স গতকাল দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে সাক্ষাতে চুক্তিটি মেনে চলার কথা জানান তিনি। তবে তিনি বলেন, এ চুক্তির প্রশংসা করার অবকাশ নেই। চুক্তির আওতায় অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২০০ লোককে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।