'মিশেল কখনোই রাজনীতিতে নামবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
মিশেল ওবামা এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের একজন। মার্কিন জনগণের ৬২ শতাংশ তাঁর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। সাম্প্রতিক সময়ে মিশেল হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, তিনি ভবিষ্যতে কোনো পদের জন্য নির্বাচনে অংশগ্রহণের কথা ভাবছেন না তো?
প্রেসিডেন্ট ওবামা জানিয়েছেন, ‘মিশেল কখনোই রাজনীতিতে নামবে না ও কোনো নির্বাচিত পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে না।’ একটি রেডিও শোতে অংশ নেওয়ার সময় এক প্রশ্নের উত্তরে ওবামা জানান, অত্যন্ত প্রতিভাবান ও যোগ্য হওয়া সত্ত্বেও মিশেল রাজনৈতিক প্রার্থী হতে আগ্রহী নন। এ জন্য প্রয়োজনীয় ধৈর্য তাঁর নেই। শিশু ও তরুণদের নিয়ে তিনি যে কাজ করছেন, তাই চালিয়ে যেতেই তিনি আগ্রহী।