'যুক্তরাষ্ট্র বিএনপির একক কমিটি হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য বাবুল আহমেদ
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ বলেছেন, যারা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি/ সেক্রেটারি হওয়ার স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। কারণ তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির একক কমিটি করবেন না। তিনি স্টেট কমিটি করবেন।

২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাবুল আহমেদ এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ। সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি মো. এ কে আজাদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা মার্শাল মুরাদ, জাকির হাওলাদার, হাফিজুর রহমান, আফজালুর রহমান, এসডি সোলেমান, রিপন সরদার, কাজী মনির, আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. মমতাজ উদ্দিন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আবদুস সালাম।

সভায় বাবুল আহমেদ আরও বলেন, দমন-পীড়ন চালিয়ে কেউই ক্ষমতাকে স্থায়ী করতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না।

পরে সভায় নিউইয়র্ক স্টেট বিএনপির পুনর্গঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। পুনর্গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন—সভাপতি ইমরান শাহ, সিনিয়র সহসভাপতি মো. এ কে আজাদ, সহসভাপতি মির্জা মামুন রশীদ, মো. হাফিজুর রহমান, আক্তার উজ জামান, মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক মজিবর রহমান, এম ডি সোলাইমান, আনোয়ার হোসেন, মো. মাসুম, জিল্লুর রহমান, মো. সেলিম হোসেন ও মো. নুরুল আমিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কাজী মনির, সাহিত্য সম্পাদক মো. রিপন সরকার, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ সোলাইমান সরকার, দপ্তর সম্পাদক মামুন রশীদ, সমাজকল্যাণ সম্পাদক মো. বাদল, সাংস্কৃতিক সম্পাদক হারুনর রশীদ, ক্রীড়া সম্পাদক মহিবুর হাসান, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শরিফ হোসেন, কার্যকরী সদস্য মো. সোহরাব হোসেন, আফজালুর রহমান, এস এম রউফ, মো. মমতাজ আহমেদ, মো. মমতাজ উদ্দিন, তোফাজ্জল হক, সফিকুল্লাহ, মো. শহিদ উল্লাহ্ ও মো. সুফিয়ান চৌধুরী।