'শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম' মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ গানের মিউজিক ভিডিওর সিডি হাতে অতিথিরা
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ গানের মিউজিক ভিডিওর সিডি হাতে অতিথিরা

লেখক সাংবাদিক শিব্বীর আহমেদের লেখা গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এর মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ হয়েছে। ৬ মার্চ নিউইয়র্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গানটি মুক্তি দেওয়া হয়।
আইরীন রহমানের সাবলীল উপস্থাপনায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানটির ওপর নির্মিত মিউজিক ভিডিওর মোড়ক উন্মোচন করা হয়েছে। গানটির প্রাথমিক সুর করেন শিল্পী শহীদ হাসান ও মজুমদার বিবেক। গানটিতে যৌথভাবে কণ্ঠ দেন অঙ্কুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আক্তার, শুভেন্দু দাস ও সুমি খান।

ভয়েস অব আমেরিকার সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মহানগর আওয়ামী জাকারিয়া চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাদেক খান, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সভাপতি আক্তার হোসেন, জি আই রাসেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ, ফোবানার সাধারণ সম্পাদক আবীর আলমগীর, শিব্বীর আহমেদ, ঘাতক-দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ফাহিম রেজা নূর, সিনিয়র সাংবাদিক নিনি ওয়াহেদ, জাকারিয়া চৌধুরী, নেহার সিদ্দিকী, মিনহাজ আহমেদ, মাধবী চৌধুরী, রোকেয়া দীপা, শিমু আফরোজ, রুপা খানমসহ নিউইয়র্কের বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।