প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের ত্রাণকর্মী পিটার ক্যাসিগের শিরশ্ছেদের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এই হত্যাকাণ্ডকে ‘শয়তানের কাজ’ বলে আখ্যা দিয়েছেন। ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত রোববার কাপড় দিয়ে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করে। ওই ব্যক্তি ক্যাসিগ বলে দাবি করে আইএস। পরে হোয়াইট হাউস ক্যাসিগের পরিচয় নিশ্চিত করে। ত্রাণকর্মী হিসেবে ক্যাসিগের কাজের প্রশংসা করে ওবামা বলেন, জঙ্গিরা যে কাজ করেছে, তা শয়তানের কাজ।
বিবিসি