'সাপ্তাহিক নবযুগ' প্রকাশিত হচ্ছে ১০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক থেকে ১০ জানুয়ারি
প্রকাশিত হচ্ছে নতুন পত্রিকা সাপ্তাহিক নবযুগ।
পত্রিকাটির সম্পাদক শাহাব উদ্দিন সাগর জানিয়েছেন, পত্রিকা প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ে বাজারের আসবে সাপ্তাহিক নবযুগ। উদ্বোধনী সংখ্যা হবে ১৪৪ পাতার। এর মধ্যে ১০৪ পাতা রঙিন ও ৪০ পাতা সাদাকালো।
শাহাব উদ্দিন সাগর বলেন, ৪০ বা ৪৮ পাতা আকারে প্রতি শুক্রবার
প্রকাশিত হবে সাপ্তাহিক নবযুগ। নিয়মিত থাকবে অভিবাসন, ধর্ম, পাঁচমিশালি, সাহিত্য, খেলাধুলা, বিনোদন, স্বাস্থ্য, পাতাসহ নতুন চমক।
ট্যাবলয়েড সাইজের এ পত্রিকা পাওয়া যাবে নিউইয়র্কের কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিনের মসজিদ ও গ্রোসারিগুলোতে। এটি হবে ফ্রি পত্রিকা।
শাহাব উদ্দিন সাগর সাংবাদিকতা শুরু করেন ১৯৯৭ সালে। আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তিনি ঢাকায় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন।