যুক্তরাষ্ট্রের সংগীত কিংবদন্তি উইলি নেলসন। অন্য রকম এক সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। সদ্য আবিষ্কৃত ঘাসফড়িংয়ের নামকরণ করা হয়েছে এই সংগীত কিংবদন্তির নামে।
উড়তে পারে না টেক্সাসে এমন পতঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর এই টেক্সাসেই ৯০ বছর আগে জন্মগ্রহণ করেন এই গায়ক। বিজ্ঞানীরা বলছেন, টেক্সাসের মধ্যাঞ্চল জীববৈচিত্র্যের বিস্ময়কর ‘হটস্পট’ হিসেবে পরিচিত।
বিজ্ঞানী জোভোন হিল দেশের একজন সংগীতভক্ত মানুষ হিসেবেও পরিচিত। তিনি ও তাঁর সহকর্মীরা গত পাঁচ বছর ওই অঞ্চলে বৈজ্ঞানিক অনুসন্ধান চালিয়ে আসছেন। সাউথ ওয়েস্ট নিউজ সার্ভিস (এসডব্লিউএনএস) ও অন্য সংবাদমাধ্যমগুলো বলছে, এখন অসাধারণ সব আবিষ্কার হচ্ছে এই অঞ্চলে।
বিজ্ঞানীদের এই দল ঘাসফড়িংয়ের সাতটি প্রজাতির সন্ধান পেয়েছে, যেগুলো সম্পর্কে আগে জানা যায়নি। এর মধ্যে ছয়টি প্রজাতিরই বাস টেক্সাসের এই এডওয়ার্ডস মালভূমিতে। হিল এই আবিষ্কারের মধ্য দিয়ে নেলসন ও তাঁর সহকর্মী দেশের সংগীত আইকন জেরি জেফ ওয়াকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জেরি জেফ ২০২০ সালে ৭৮ বছর বয়সে টেক্সাসে মারা যান।
বিজ্ঞানী হিল মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির মিসিসিপি এন্টোমোলজিক্যাল মিউজিয়ামের (এমইএম) পরিচালক ও একজন সহকারী অধ্যাপক। তিনি টেক্সাসের এই দুই কিংবদন্তির ‘অসামান্য অবদানের’ স্বীকৃতিস্বরূপ ঘাসফড়িংয়ের দুটি প্রজাতির নাম দিয়েছেন তাঁদের নামে।
হিল বলেন, ‘মেলানোপ্লাস নেলসনি ও মেলানোপ্লাস ওয়াকেরি এই কিংবদন্তি সংগীতশিল্পীদের স্থায়ী অবদান এবং টেক্সাসের সঙ্গে তাঁদের সংযোগকে অমর করে রাখবে।’
বিজ্ঞানীদের দলটি এ অঞ্চলের সঙ্গে কোমাঞ্চে ও টোনকাওয়া উপজাতির সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর সংযোগের বিষয়টিরও স্বীকৃতি দিয়ে তাদের নামে দুটি প্রজাতির ঘাসফড়িংয়ের নামকরণ করেছে। সেগুলো হলো, মেলানোপ্লাস কোমঞ্চে ও মেলানোপ্লাস টোনকাওয়া।