অঁরি মতিসের চিত্রকর্ম উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি শিল্পী অঁরি মতিসের আঁকা একটি হারানো চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। লো জারদাঁ (দ্য গার্ডেন) শিরোনামের ওই ছবিটির বাজারমূল্য ১০ লাখ মার্কিন ডলার। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শিল্পকর্ম উদ্ধারবিষয়ক একজন বিশেষজ্ঞ ছবিটি শনাক্ত করেন।পোল্যান্ডের একজন সংগ্রাহক যুক্তরাজ্যের এসেক্সের একজন ব্যবসায়ীর কাছে গত বড়দিনের আগে ওই ছবিটি বিক্রির প্রস্তাব দিলে ছবিটি উদ্ধার করা সম্ভব হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত মিউজিয়াম অব মডার্ন আর্ট নামের জাদুঘর থেকে একদল ডাকাত ১৯৮৭ সালের ১১ মে ওই ছবিটি নিয়ে যায়। তৎকালীন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছবিটি জাদুঘর কর্তৃপক্ষের কাছে চড়া দামে বিক্রির চেষ্টা করা হয়েছিল। ছবিটি সুইডেনের কর্তৃপক্ষের কাছে শিগগিরই হস্তান্তর করা হবে। বিবিসি।