অক্টোপাসের ভবিষ্যদ্বাণী: জয়ী হবেন গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আটটি খেলার ফল নিয়ে সফল পূর্বাভাস দিয়েছিল জার্মানির অক্টোপাস পল। এবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সেখানকার একটি অক্টোপাস। ওই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী মাসের নির্বাচনে জয়ী হবেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। গতকাল সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা এ খবর জানিয়েছে। সিডনি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অ্যাকুরিয়ামের বাসিন্দা এই অক্টোপাসটির নাম ক্যাসান্ড্রা। পত্রিকাটির খবরে বলা হয়, ‘ক্যাসান্ড্রা পরিষ্কারভাবেই জুলিয়া গিলার্ডের পক্ষে তার রায় জানিয়েছে। অ্যাকুরিয়ামে গিলার্ড ও টনি অ্যাবটের ছবি রাখা হয়। ক্যাসান্ড্রা গিলার্ডের ছবিটি আঁকড়ে ধরে। টনির ছবির প্রতি কোনো আগ্রহ দেখায়নি।’অবশ্য সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ অধ্যাপক রব হারকোর্ট এই পূর্বাভাস সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, অক্টোপাসের ব্যক্তিত্ব পরিবর্তনশীল। কোনো একটি দিন যেকোনো বিপদে সাহসী ভূমিকায় দেখা গেলেও পরের দিন একই পরিস্থিতিতে পালিয়ে যেতে পারে অক্টোপাসটি। তাই ক্যাসান্ড্রার মতও পরিবর্তিত হতে পারে। এএফপি।