অক্টোবরে নির্বাচনের ইঙ্গিত প্রেসিডেন্ট মুরসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সাধারণ নির্বাচন চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। দেশটির সংবাদ সংস্থা মিনা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। মিনা জানিয়েছে, প্রেসিডেন্ট মুরসি দোহায় আরব লিগের সম্মেলন শেষে সেখানে বসবাসকারী মিসরীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট মুরসি বলেন, অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর চলতি বছরই পার্লামেন্টের অধিবেশন বসবে। আইনগত জটিলতা ও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির জন্য দেশটির নির্বাচনের সময় নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটির সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল চলতি বছরের এপ্রিলে। কিন্তু আদালতের নির্দেশে তা বাতিল হয়েছে। এএফপি।