অক্সফোর্ড অভিধানে ফেসবুক-টুইটারের বুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্সফোর্ড ইংরেজি অভিধানে (ওইডি) নতুন করে নয় শতাধিক শব্দ ও শব্দসমষ্টি যোগ করা হয়েছে। অভিধানটিতে অনেক কটু শব্দসহ ফেসবুক ও টুইটারে বহুল ব্যবহূত বুলি ও শব্দ যোগ করা হয়েছে।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ‘bestie (সবচেয়ে সেরা বন্ধু)’ বা ‘bookaholic (বইয়ের পোকা)’ শব্দগুলোর মতো ফেসবুক ও টুইটারে বহুল ব্যবহূত শব্দগুলো অভিধানে যোগ করা হয়েছে। এ ছাড়া বিশেষ পরিভাষা হিসেবে ‘টিক-টক (tic-tok)’ শব্দটিও যোগ করা হয়েছে। টিকটক ঘড়ির কাঁটার শব্দ হলেও তা সাংবাদিকতার সঙ্গে জড়িত। সাংবাদিকতা টিক-টক শব্দটির অর্থ কোনো ঘটনার কালানুক্রমিক ঘটনাপঞ্জির বিবরণ।
ওইডির প্রধান ক্যাথেরিন ক্যানর মার্টিন চলতি মাস পর্যন্ত ব্যবহূত বেশ কিছু শব্দের কথ্য ও সাংকেতিক রূপ লিখে তার ব্যাখ্যাও করেছেন।