অখিলেশ যাদব বৃহস্পতিবার শপথ নেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ সিং যাদব আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গতকাল শনিবার বেলা ১১টায় পার্টির নবনির্বাচিত বিধায়কদের সভায় অখিলেশকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। গতকালের সভায় ৩৮ বছর বয়সী অখিলেশকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেন বিধায়ক আজম খান। এর পরই সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয়।এক প্রতিক্রিয়ায় মুলায়ম সিং যাদব বলেন, ছেলের হাতে ক্ষমতা দিয়ে এবার তিনি জাতীয় রাজনীতিতে অংশ নেবেন।