অগ্নিকাণ্ডে নাইরোবির প্রধান বিমানবন্দর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবি
কেনিয়ার রাজধানী নাইরোবি

কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার আগুন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণও জানা যায়নি।
কেনিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। ওই এলাকায় কেবল জরুরি যানবাহন প্রবেশ করতে পারবে।
টুইটারে পোস্ট করা ছবিতে বিমানবন্দরটির একটি প্রধান ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।