অগ্নিকাণ্ডে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগ করেছেন স্থানীয় কিংস্টন এবং চেলসি কাউন্সিলের প্রধান নির্বাহী নিকোলাস হোলগেট। গণমাধ্যমে খবর বেরিয়েছে, স্থানীয় সরকারমন্ত্রী সাজিদ জাভেদ ওই কর্মকর্তাকে পদত্যাগ করতে বলেছেন। অবশ্য সরকারি কর্তৃপক্ষ এ কথা অস্বীকার করেছে। কাউন্সিলের প্রধান নির্বাহী হোলগেট বলেছেন, এই হৃদয়বিদারক ঘটনার পর তাঁর পদে থাকাটা ভুল বার্তা দেবে। গ্রেনফেলের বেঁচে যাওয়া বাসিন্দারা অগ্নিকাণ্ডের পরের ত্রাণ তৎপরতাকে ‘পুরোপুরি বিশৃঙ্খল’ হিসেবে মন্তব্য করেছেন। ওই ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জন মারা গেছেন।

বিবিসি