অচলাবস্থার মুখে মার্কিন প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাজেটে অর্থায়ন নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকানদের মধ্যে এখনো কোনো মতৈক্য হয়নি। এতে করে একটি সম্ভাব্য অচলাবস্থার মুখে পড়েছে মার্কিন সরকার।
অর্থায়ন সমস্যার সমাধান করতে হবে আগামী ১ অক্টোবরের মধ্যে। এ লক্ষ্যে মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একটি বিলে সম্মতি দিয়েছে। এতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরকারি ব্যয় নির্বাহের জন্য অর্থায়নে সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য সুরক্ষা খাতের ব্যয় বাদ দেওয়া না হলে ওই বিলে তারা সম্মতি দেবে না।
সিনেটে ওবামার দল ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। বিবিসি।