অজগরের পিৎজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বহু আগে থেকেই খাদ্যের তালিকায় কুমির ও ব্যাঙ রয়েছে। এবার খাবারের প্লেটে নতুন একটি খাদ্য যোগ হয়েছে—অজগর। অজগরের মাংস দিয়ে তৈরি করা হচ্ছে পিৎজা।

আজ রোববার আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, বার্মিজ অজগরের মাংস দিয়ে দোকানিরা পিৎজা বানাচ্ছেন। ফ্লোরিডার একটি জাতীয় উদ্যানের নামানুসারে এর নামকরণ করা হয়েছে ‘এভারগ্লেডস পিৎজা’।

ইভার ডেনিয়েল নামের পিৎজা দোকানমালিকের ভাষ্য, ‘নেতিবাচক বা ইতিবাচক যা-ই হোক না কেন, মানুষ সব সময় এই পিৎজা নিয়ে কথা বলছে। এতে কিছু যায়-আসে না, আসল ঘটনা হচ্ছে আমরা এটা তৈরি করতে পেরেছি, আর তা বেশ মজাদার।’

মাইক নামের একজন পর্যটকের দাবি, এটা ভালো। তবে রাবারের মতো।